টঙ্গীবাড়ীতে পুকুর থেকে রাসেল ভাইপার উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

টঙ্গীবাড়ীতে পুকুর থেকে রাসেল ভাইপার উদ্ধার

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ নভেম্বর, ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামে অপু মন্ডল নামে এক ব্যক্তি পুকুরে মাছ ধরতে গিয়ে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষধর সাপটি উদ্ধার করে খাচায় ভরে বন্দি করে রাখেন।

অপু মন্ডল জানান, পুকুরে মাছ ধরতে গিয়ে দেখা যায় কচুরিপানার ভেতরে একটি ৪-৫ ফিটের একটি সাপ। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এরপর ইন্টারনেটের মাধ্যমে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাসের কাছে ছবি পাঠিয়ে জানতে পারি এটি রসেল ভাইপার (চন্দ্রবোড়া) বিষধর সাপ।

তিনি আরও জানান, সোমবার সাপটিকে চট্রগ্রাম ভেনম রিচার্স সেন্টারে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এটি নাকি তারা এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads