মুন্সীগঞ্জ-২আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমানের নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার ১৩টি ইউনিয়নে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন বেকার তিন হাজার পাচঁশত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি খাদ্যসামগ্রী ব্যাগে রয়েছে ১০কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ২ লিটার তেল ও ১টি সাবান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বালিগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন দোলন, সাধারণ সম্পাদক ও ধীপুর ইউপি চেয়ারম্যান মো: আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইমলাম মুরাদ, সহ-সম্পাদক ঢালী মো: ওয়াসিম, মাহাবুব আলম সেন্টু, কামরুর জামান তপন, জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন মিন্টু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম, বিএনপি নেতা ডা: আলিম, ইউসুফ শিকদার, আবুল শেখ, যুবনেতা কাইয়ুম ফকির, ছাত্রদল নেতা জম জম ভূইয়া, শহীদুল, আউয়াল প্রমুখ।





