ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ (শনিবার) মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার মিশন হোয়াইটওয়াশের। এদিকে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

বেন ম্যাকডরমট, অ্যালেক্স কারে, মিচেল মার্শ, ময়েসেজ হেনড্রিকস, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যান্ড্রু টাই, মিচেল সুয়েপসন, জশ হ্যাজলেউড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads