ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর, ২০২১

বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন মিশনে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে সাইফ হাসানের। লম্বা সময় পর একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। এদিন তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এদিকে ম্যাচের আগেরদিন ১২ সদস্যের নাম ঘোষণা করেছিল পাকিস্তান। সেখান থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। দেশ ছাড়ার আগে সাকিব আল হাসানের দেখানো সেমিফাইনাল-স্বপ্ন তো বটেই, এমনকি মাহমুদউল্লাহ রিয়াদের দেখানো সুপার টুয়েলভে প্রথম জয়ের লক্ষ্যও পূরণ হয়নি বাংলাদেশের। এর আগে তো গ্রুপ পর্ব নিয়েই সৃষ্টি হয়েছিল শঙ্কা! যদিও শেষমেশ কোনোক্রমে গ্রুপ পর্ব পেরিয়েছে বাংলাদেশ। তবে মূল পর্বে সেই পুরনো ব্যর্থতাই ফিরে এসেছে আবার। এই সিরিজে সে ব্যর্থতাই ফেলতেই চাইছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ওদিকে পাকিস্তান পুরো বিশ্বকাপে দারুণ খেলেছে। শুরুতে ভারত, এরপর নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে দেখতে শুরু করেছিল বিশ্বকাপের স্বপ্নও। যদিও সে স্বপ্নটা বিশ্বকাপের সেমিফাইনালেই শেষ হয়ে যায় তাদের। তবে বাংলাদেশের বিপক্ষে সে মোমেন্টামটাই ধরে রাখতে চেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বাংলাদেশের একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ও হ্যারিস রউফ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads