টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ তিনজন করোনায় আক্রান্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ তিনজন করোনায় আক্রান্ত

  • দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২০

টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ তিন জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের মোগরব আলীর ছেলে রবিউল ও তার স্ত্রী শাহিনা বেগম এবং পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের মোগরব আলীর ছেলে শামীমের নমুনা টেস্টে করোনা পজেটিভ ধরা পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিঞা জানান, এ পর্যন্ত দেলদুয়ার উপজেলা থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিলো। তার মধ্যে ৩ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads