টাঙ্গাইলে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আটক ৩

সংগৃহীত ছবি

অপরাধ

টাঙ্গাইলে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আটক ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুলাই, ২০২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- মধুপুর পৌরসভার মাস্টারবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে জামাল (৩৫), সালাম (২৭) ও সাইফুল (২৩)।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার পল্লী বিদ্যুৎ রোডের মাস্টারপাড়ার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন গোলাবাড়ি পোদ্দারবাড়ি ১ নং ওয়ার্ডের মো. গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন (৩৭), তাদের ছেলে তাজেল (১৪) ও মেয়ে সাদিয়া (৯)।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল গনি দীর্ঘদিন ধরে পুরনো রিকশার ব্যবসা করে আসছিলেন। এর পাশাপাশি গনি সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অনেক লোককে তিনি সুদে টাকা দেন। গনির গ্রামের বাড়ি উপজেলার গোলাবাড়ি এলাকায়। তিনি দেড় বছর আগে মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক (মাস্টারবাড়ি) এলাকায় জমি কিনে বসবাস করে আসছিলেন।

ওসি তারিক কামাল বলেন, ‘কিছু দিন আগে আব্দুল গনি মিয়া এখানে একতলা একটি বাড়ি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন-চার দিন ধরে তাদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বাহির থেকে তাদের বাসার গেট তালাবদ্ধ ছিল। আজ সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads