টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার পল্লী বিদ্যুৎ রোডের মাস্টারপাড়ার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তারা হলেন— গোলাবাড়ি পোদ্দারবাড়ি ১ নং ওয়ার্ডের মো. গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন (৩৭), তাদের ছেলে তাজেল (১৪) ও মেয়ে সাদিয়া (৯)।
মধুপুর সার্কেলে এএসপি কামরান হোসেন জানান, ওই বাড়িটি বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।





