সারা দেশ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত ও ৬ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩২টি নমুনা পরীক্ষা করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হার ৩২.২৫ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৮২০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৫৫জন।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারী নির্দেশনায় সারা দেশের মতো টাঙ্গাইলেও চলমান আছে লকডাউন। লকডাউন কার্যকর করতে জেলার ১২টি উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রশাসকের তত্বাবধায়নে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যার, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট পরিচালনাসহ নানামূখী উদ্যোগ নেয়া হয়েছে। মেবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads