টুরিজমের মাষ্টার প্লান গঠনে স্টেক হোল্ডারের ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

টুরিজমের মাষ্টার প্লান গঠনে স্টেক হোল্ডারের ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২১

নড়াইল বাংলাদেশে টুরিজমের মাষ্টার প্লান গঠনের জন্য স্টেক হোল্ডারের ফোকাস গ্রুপ ডিসকার্শন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইল ও বাংলাদেশ টুরিজম বোর্ড এর আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিন, কালিয়া উপজেলা কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাষ্টার প্লানের কনসালটেন্ট আবু সুফিয়ান নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সাধারন সম্পাদক ও নড়াইল এক্সপ্রেসের সহ-সভাপতি মোঃ শামিমুল ইসলাম টুলু, সাধারন সম্পাদক ও চিত্রা রির্সোটের সত্ত্বাধিকারী মোঃ তরিকুল ইসলাম অনিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ি, হোটেল ব্যবসায়ি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, টুরিজম সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিসহ ৮০ জন এ কর্মশালায় অংশগ্রহন করেন।

কর্মশালায় বাংলাদেশে টুরিজমের ২০ বছরের মাষ্টার প্লান গঠনের জন্য কি কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই মাষ্টার প্লানে টুরিজমে সম্ভাবনাময় নড়াইলের কি কি অর্ন্তভুক্ত করা যায় এবং টুরিজমের মাধ্যমে নড়াইলকে কিভাবে আরো উন্নত করা করা যায় সে বিষয়ে উপস্থিতিদের মতামত গ্রহণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads