সারা দেশ

টেকনাফে গাঁজাসহ এক নারী আটক

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুন, ২০২১

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ সদস্যদের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে। আটককৃত নারী টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী খুরশিদা বেগম (৪৫)।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১০ জুন) গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকার হাফেজ আলীর বাড়ির সামনে গাঁজার একটি বড় চালান মিয়ানমারে পাচার করার উদ্দেশ্যে এক মহিলা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই যায়েদ হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করতে সক্ষম হয়।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ১১ জুন শুক্রবার দুপুরের দিকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads