যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১৫ পদক্ষেপ বাতিল করলেন বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি, ২০২১

জাতীয় ঐক্যের ডাক দিয়ে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন। আর প্রথম দিনেই ট্রাম্পের বিতর্কিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন।  এদিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাপ্তরিক নথিতে সই করেছেন।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন বাইডেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওইসব নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে তিনি দেরি করতে রাজি নন।  

এক টুইট বার্তায় জো বাইডেন বলেন, “সংকট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনও সময় নেই”।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads