আখাউড়া-সিলেট রেলপথে ট্রেনের নিচে কাটা পড়ে ইসহাক (৩০) নামে এক যুবকের মর্মান্তিক হয়েছে। আখাউড়া রেলপথের আজমপুর স্টেশন আউটার এলাকা এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । নিহত যুবক উপজেলার উত্তর ইউনিয়নের রামধন নগর গ্রামের মৃত আমির আলীর ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম বলেন, মঙ্গলবার সকালে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহতের খবর পান। খবর পেয়ে ওই স্থানে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা





