সারা দেশ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশু সন্তানসহ গৃহবধূর আত্মহত্যা

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকামুখী ট্রেনের নিচে দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে ঝাঁপ দেন এক গৃহবধূ। এতে ঘটনাস্থলেই দুজনের (মা-ছেলে) মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী স্বপ্না রায় (২৫) ও তাঁর দেড় বছরের পুত্র সিয়ান রায়।

স্থানীয় লোকজন সুত্রে জানা গেছে, নিহত স্বপ্নার স্বামী সুশান্ত পেশায় একজন দর্জি। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয় কাজ শেষে রাতে বাড়ি ফিরেন। কিন্তু গেলো কয়েকদিন যাবৎ সংসারে এই দম্পতির পারিবারিক কলহ শুরু হয়। আর এরই জেরে স্বামীর সাথে বৃহস্পতিবার দুপুরে বাকবিতন্ডা হয়। সুশান্ত বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অভিমান করে পুত্র সন্তানকে নিয়ে ঢাকামুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ স্বপ্না। পরে স্থানীয় লোকজন মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।

মির্জাপুর রেল স্টেশন মাস্টার নাজমুল হুদা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads