ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগৎ পার্কে দুর্বৃত্তদের তাণ্ডব

ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগৎ পার্কে দুর্বৃত্তদের তাণ্ডব

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগৎ পার্কে দুর্বৃত্তদের তাণ্ডব

অর্ধশতাধিক ভাস্কর্য ভাঙচুর

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত ৬ জানুয়ারি, ২০১৯

ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ সেতুর কাছে স্বপ্নজগৎ পার্কে হামলা চালিয়ে অর্ধশতাধিক ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের অন্ধকারে একদল যুবক ওই পার্কে এ তাণ্ডব চালায়। গতকাল শনিবার সকালে স্থানীয়রা ওই পার্কের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা দেখতে পায়। স্বপ্নজগৎ পার্কের নাইটগার্ড ভবেশ চন্দ্র বর্মণ জানান, শুক্রবার রাত ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পড়া যুবক প্রধান গেট দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে । এ সময় পূর্বপাশের টিনের বেড়া ভেঙে আরো কিছু যুবক পার্কে ঢুকে পড়ে। তারা একে একে পার্কের দৃষ্টিনন্দন হাতি, বাঘ, বাংলার গৃহবধূ, পাখি, ফুল ইত্যাদি ভাস্কর্য গুঁড়িয়ে দেয়। স্থানীয়রা জানান, ভেঙে দেওয়া ভাস্কর্যগুলো পুনরায় তৈরি করতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে এবং অনেক অর্থ ব্যয় হবে।

পার্কের মালিক আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন নির্বাচনের পূর্বে নাশকতার অভিযোগে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads