কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে।
প্যানেলে নুরুল হক নূরকে সহ-সভাপতি (ভিপি), মো. রাশেদ খানকে সাধারণ সম্পাদক (জিএস) এবং ফারুক হোসেনকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস)পদে রাখা হয়েছে। তারা সবাই পরিষদের যুগ্ম আহ্বায়ক।
সোমবার ডাকসু ভবনের সামনে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন প্যানেল ঘোষণা করেন।
ডাকসু নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে ১৭টিতে তারা প্রার্থী দিয়েছেন পরিষদ।
প্রগতিশীল ছাত্র জোট এবং সামাজ্রবাদ বিরোধী ছাত্র ঐক্য যৌথভাবে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী দাসকে ভিপি, ছাত্র ফেডারেশনের উম্মে হাবীবা বেনজীরকে জিএস এবং সাদেকুল ইসলাম সাদেককে (ঢাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহসভাপতি) এজিএস পদে মনোনয়ন দিয়েছে।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের একটি বিদ্রোহী গ্রুপ ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।





