রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুনরায় যোগদান করেছেন মো. কামাল হোসেন ভূইয়া।
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থী কাজী সাইফুল ইসলাম এর অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের নির্দেশে গত ১৩ জুন কামাল ভূইয়াকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালে সেই প্রত্যাহারের আদেশ বাতিল করে তাকে আগের পদে পদায়ন করেন জেলা পুলিশ সুপার সিদ্দিকা মিলি (বিপিএম, পিপিএম)।
দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেছেন ওসি কামাল হোসেন ভূইয়া।





