ডিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ডিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০১৯

ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫০গ্রাম গা‍ঁজা, ১৫পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবি’র এস আই মনিরুজ্জামান ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ জেলার হালুয়াঘাট এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ হাজেরা খাতুন(২৮)কে গ্রেপ্তার করে।

এ ছাড়াও একই দিন একই সময় ডিবির এস আই রুকনুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ জেলার ফুলবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মোসলেম উদ্দিন(৬৫), মোঃ হায়দার আলী(৬০)কে গ্রেপ্তার করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads