ডেঙ্গু ছড়িয়েছে ৬১ জেলায়,আক্রান্ত ১৫৩৬৯ জন

সংগৃহীত ছবি

জাতীয়

ডেঙ্গু ছড়িয়েছে ৬১ জেলায়,আক্রান্ত ১৫৩৬৯ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৯

রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের ঠাঁই মিলছে না ঢাকাসহ দেশের হাসপাতালগুলোতে।

সরকারি হিসাব অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীসহ ৬১টি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৫ জন। সরকারি হিসাবেই এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৬৯ জন। 

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭৪ জন ও সারা দেশের ৬১ জেলায় আরও ৩৬১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ২৯ জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর তাদের এ রিপোর্টে উল্লেখ করেছে।

এদিকে একই দিন দুপুরে তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

পাশাপাশি ডেঙ্গুজ্বরে সারা দেশে আক্রান্ত রোগীদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে তথ্য অধিদপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads