ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর গণ-গ্রামীণ বীমা ডিভিশন এর আওতাধীন রংপুর জোন অপারেশন সেন্টারের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রংপুর কমিউনিটি সেন্টার, রংপুর-এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, এসিআইআই (ইউকে) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর চীফ মার্কেটিং অফিসার বিনীত কুমার আগারওয়াল এবং গণ-গ্রামীণ বীমার উন্নয়ন বিভাগের প্রধান ও এসইভিপি আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জোন অপারেশন সেন্টারের জেএসভিপি মো. মোশারুল হক।
সভায় ২০১৯ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয় এবং তা বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনে রংপুর জোন অপারেশন সেন্টারের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। সভায় রংপুর জোন অপারেশন সেন্টারের বীমা এজেন্ট ও ইউনিট ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চীফ মার্কেটিং অফিসার পরবর্তীতে পৃথকভাবে কোম্পানীর একক বীমার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।





