ডেসটিনির চেয়ারম্যান-এমডির জামিন হয়নি

ফাইল ছবি

আইন-আদালত

ডেসটিনির চেয়ারম্যান-এমডির জামিন হয়নি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ জুলাই, ২০২০

ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিনের পৃথক মামলায় তাদেরকে জামিন দেয়া হয়নি।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ আজ এ আদেশ দেন।

ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, নিয়মিত কোর্ট না খোলা পর্যন্ত তাদের জামিন আবেদন মামলা স্ট্যান্ড ওভার থাকবে।

আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু ও মো. মাইনুল হোসেন।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। কলাবাগান থানায় এ মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads