ঢাকা জেলা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে অনুদানের চেক হস্তান্তর

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে অনুদানের চেক হস্তান্তর

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ নভেম্বর, ২০২০

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে দোহার উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে চেক হস্তান্তর করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান।

এসময় তিনি বলেন, ঢাকা জেলার অন্তর্গত পাঁচটি উপজেলায় অসহায় পরিবারদের মাঝে এপর্যন্ত ত্রিশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। প্রতিবছর এই অনুদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ্জাহান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ শাহাবুদ্দিন, মোস্তফা মোল্লা, সাজুসহ আরও অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads