তারেকের বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত

রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল

সংগৃহীত ছবি

আইন-আদালত

রায়ে রাষ্ট্রপক্ষের সন্তোষ

তারেকের বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০১৮

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলার রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় রাষ্ট্রপক্ষ জানায়, তারেক রহমানের যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি-না, সে বিষয়ে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১ নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়েছে। অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এ রায়ে শুকরিয়া প্রকাশ করছি। তবে তারেক রহমানের যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি-না, সে বিষয়ে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত এ মামলায় ৫১১ সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ ছাড়া আরো ২০ জনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads