সাতক্ষীরার তালা উপজেলায় বিনাসরিষা-১০ এর মাঠ দিবস পালিত হয়েছে। সোমাবার বিকালে পরিবর্তিত আবহাওয়া উপযোগী জাত উদ্ভাবন কর্মসূচীর অর্থায়নে ও বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা এর আয়োজনে উপজেলার নগরখাটা রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে এই মাঠ দিবস পালিত হয়। এসময় বিনা-সরিসা-১০ এর প্লট প্রদর্শনী করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে বিনা সরিয়া-১০ উপকারভোগী স্থানীয় কৃষক সুলাইমান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার। বাংলাদেশ পরমানু কৃষি ইনস্টিটিউটের ফার্ম ম্যানেজার মো. আতিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, কৃষি উপ-সহকারী অজিয়ার রহমান, সাংবাদিক প্রভাষক নাজমুল হক, শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় শতাধিক কৃষকের উপস্থিতিতে বিনাসরিষা-১০ চাষাবাদ এর সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়।





