তালায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

সাতক্ষীরার তালায় দুর্ঘটনা কবলিত বাস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তালায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

তালায় যাত্রীবাহী বাস  খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কে উপজেলা ধাপুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে খুলনা টুটপাড়ার নগেন ভদ্রের ছেলে ফটিক ভদ্র(৫৬) ও রওশনারা বেগম(৫৪) স্বামী বাবুল ইসলাম, দরগামহল পাইকগাছা এর অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাপুর পুকুর মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা যাত্রীরা আহত হয়।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads