তালেবান ইস্যুতে ইমরান খানকে ২ বিশ্ব নেতার ফোন

সংগৃহীত ছবি

এশিয়া

তালেবান ইস্যুতে ইমরান খানকে ২ বিশ্ব নেতার ফোন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০২১

তালেবান বাহিনীর আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। 

মঙ্গলবার ইমরানকে ফোন করে তারা তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইমরান খানের সঙ্গে বরিস জনসন ও অ্যাঞ্জেলা মেরকেল আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।  তাদের সঙ্গে ফোনালাপে পাকিস্তানসহ পুরো এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠার ওপর ইমরান খান সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন।

এছাড়া সার্বিক নিরাপত্তা ও মানবাধিকারসহ আফগান নাগরিকদের জন্য সব ধরনের অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, চলমান সংকটে রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। এজন্য পাকিস্তান সব আফগান নেতার সঙ্গে যোগাযোগ রাখছে। 

এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত থাকতে হবে উল্লেখ করে আফগান জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

ডনের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ইমরান খানের সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি আফগানিস্তানের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণাও দেন এই দুই বিশ্ব নেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads