সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন চাষীর প্রত্যেকের মাঝে ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ৫ কেজি মাশকলাইয়ের বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা এস এম নাগিব মাহফুজ, মোঃ আব্দুল মোমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।





