সারা দেশ

তাড়াশে পুকুরে বিষ দিয়ে ৭লাখ টাকার মাছ নিধন

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে শফিকুল ইসলাম ওরফে শাহ আলম নামে এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ মৎস্য ব্যবসায়ী শাহ আলম তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, তাড়াশ পৌর সদরের কাউরাইল গ্রামে আলহাজ গোলাপ সরকারের একটি পুকুর উপজেলা বাসষ্ট্যান্ড এলাকার শফিকুল ইসলাম ওরফে শাহআলম লিজ নিয়ে চাষাবাদ করে আসছে। কিন্ত পুর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করা হয়।

ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী শাহ আলম জানান, কাউরাইল গ্রামের আলহাজ গোলাপ হোসেন সরকারের তিনটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে পুকুরে খাবার দিয়ে পুকুরের কেয়ার টেকার লুৎফর রহমান ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখতে পান কে বা কারা শত্রুতা বসত পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ওই পুকুরে থাকা প্রায় ৪৫-৫০ মন মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, জমির মালিকানা নিয়ে গোলাপ সরকার ও তার ভাগ্নে তাহেরগং দের মধ্যে দীর্ঘ দিন যাবত বিবাদ চলছিল এর জের ধরে আবু তাহের, আব্দুস সালাম, আবুল কালাম, জিনাত প্রাং সহ একাধিক লোক সংঘবদ্ধ হয়ে আমার চাষকৃত পুকুরে রাতের আধারে তারা বিষ প্রয়োগ করে। এতে আমার পুকুরে থাকা ৪৫-৫০ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কী হবে। 

অভিযুক্ত আবু তাহের বলেন, ঘটনাটি মিথ্যা ও বানোয়াট এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন আমার মামা গোলাপ সরকার। তার পুকুরে কোন মাছ ছিল না । 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads