সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সিডিএমএস এর আয়োজনে ও এএলআরডি’র সহযোগিতায় উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিডিএমএস পরিচালক মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের সভপতি উপাধ্যক্ষ মীর হোসনে আরা ডেইজি, সাধারন সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিক, পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, প্রভাষক মোত্তালেব শিশির, প্রভাষক খায়রুজ্জামান, মোঃ আবু সাইদ, সাংবাদিক মেহেরুল ইসলাম বাদল, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আব্দুল বারী খন্দকার।





