তাড়াশে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খাবার হোটেল ও বেকারীর দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবার রাখার দায়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুল্লাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাড়াশের মা হোটেলে ৫০ হাজার টাকা, ভাই ভাই হোটেলে ৫০ হাজার টাকা , জিয়া হোটেলে ৫ হাজার টাকা ও একটি বেকারীর দোকানে ২ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং ভেজালের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।





