তাড়াশে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

তাড়াশে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে খালের পানিতে ডুবে রাব্বি (১০) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। শনিবার দুপুরে তাড়াশ পৌর শহরের নিকারী পাড়া এলাকার এ ঘটনা। রাব্বি নিকারী পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে ও তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুটবল নিয়ে খেলার জন্য বাড়ি থেকে বের হয় রাব্বি। দুপুরে সে বাড়িতে না ফিরে এলে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে তাড়াশ ওয়াপদা বাঁধ এলাকায় খালের পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাই (৬০) নামে এক গরু ব্যবসায়ির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের খুটিগাছা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানিয়েছে, রায়গঞ্জের চান্দাইকোনা হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে গরু বোঝাই নছিমন রাস্তার খাদে পড়ে উল্টে সে আহত হয়। পরে তাড়াশ হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads