তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেনের চালুর দাবীতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেনের চালুর দাবীতে মানববন্ধন

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি, ২০২১

তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে লালমনিরহাটে মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমনিরহাট মিশন গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুজন- সুশাসনের জন্য নাগরিক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, নদী বাঁচাও আন্দোলন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা ও সামাজিক সংগঠন পথ-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সুজন জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন সুজন’র সহ-সভাপতি আব্দুস সালাম বকুল, নাট্যকার মাখন লাল দাস, এ্যাড. আঞ্জুমান আরা শাপলা, ইমাম মাওলানা আতিকুর রহমান, সাংবাদিক আব্দুর রব সুজন, আহমেদুর রহমান মুকুল, মাওলানা আইয়ুব আলী, সমাজ কর্মি নিশি কান্ত রায়, শহিদ ইসলাম সুজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন ও ২০১১ সালের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর দাবী জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads