সারা দেশ

তুরাগের ভালো রাস্তার অস্তিত্ব নেই!

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জুলাই, ২০২১

রাজধানীর তুরাগ থানার আওতাধীন ঢাকা উত্তর সিটির ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার অবস্থা খুবই শোচনীয়।

এই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা রানাভোলা, কামারপাড়া, ভাটুলিয়া, ধউর, আশুতিয়া, রাজাবাড়ি, ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, ধরঙ্গার টেক, নয়ানগর, চন্ডলভোগ, ডিয়াবাড়ী, নলভোগ, পাকুরিয়া, আহালিয়া, দলিপাড়া, বাউনিয়া, উলুদাহা, বাদালদী সহ   শতকরা ৯০ ভাগ রাস্তা যান চলাচলের অযোগ্য। এ সব অপরিকল্পিত রাস্তা সামান্য বৃষ্টি হলেই ময়লা পানিতে ডুবে যায়। তখন যান চলাচল তো দূরের কথা মানুষ হাঁটাও অসম্ভব হয় পরে।

রাস্তাঘাট ‌চলাচলে অনুপোযোগী হওয়ায় ভোগান্তিতে আছে শিল্প কারখানা সহ কয়েক শতাধিক চীল্ড ফুড ব্যবসায়ীরা। রাস্তা গুলোর অধিকাংশই  কাদাঁ মাটি সহ নানা প্রকার ময়লা আবর্জনায় ভরা। ফলে সামান্য বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে যায়। কোন‌ কোন রাস্তায় কোমর পানি হয়। এ সব সড়কে কোন প্রকার কার্পেটিং না থাকায় বড় বড় গর্ত আর খানাখন্দে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় এই যাতায়াতকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের।

স্থানীয়দের অভিযোগ বেশ কয়েকবার সড়ক সড়কগুলো সংস্কারের জন্য স্থানীয় এমপি এবং বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের বরাবর লিখিত ভাবে জানিয়ে কোন‌ সুফল পাইনি। তারা শুধু আশ্বাসই দিয়ে যা দিচ্ছে।

তুরাগের ৫২ নং ওয়ার্ডের উলুদাহা-তাফালিয়া সংযোগ সড়ক, ৫৩ নং ওয়ার্ডের সিরাজ মার্কেট, রানাভোলা, ফুলবাড়িয়া বালুর মাঠসহ ৫৪ নং ওয়ার্ডের অনেক রাস্তাই বাড়িয়ালাদের ড্রেনেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে।

ফুলবাড়িয়া এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান দীর্ঘ ১২ বছরেও রাস্তা গুলো সংস্কার হতে দেখেননি তারা। হরিরামপুরবাসী যে কত ভোগান্তিতে আছে এই পরিত্যক্ত রাস্তা নিয়ে এগুলো কী আমাদের নির্বাচিত কাউন্সিলররা দেখে না?
কেউ কেউ নিজের প্রয়োজনে কিছু উন্নয়ন করলেও তাতে আরও ভোগান্তি বাড়ছে। নগরবাসীর দাবী দ্রুত যদি তুরাগের রাস্তাঘাটের উন্নয়ন না হলেও বসবাসের অযোগ্য হবে সকল ওয়ার্ড।

এ বিষয়ে  ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের  কাউন্সিলরদের কাছে জানতে চাইলে তারা ভিন্ন ভিন্ন মতবাদ ব্যক্ত করেন। তাদের একজন জানান আমাদের মেয়র মহোদয় ও আমাদের এমপি মহোদয় তাদের নিজ নিজ ওয়ার্ড পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads