তুরাগে গৃহিনী সালমার মানবসেবা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তুরাগে গৃহিনী সালমার মানবসেবা

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০২০

মহামারি করোনা ভাইরাসের কারণে তুরাগের অধিকাংশ অসহায় মানুষ দিশেহারা।দীর্ঘদিন কর্মহীন হয়ে তুরাগে নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে।অনেকে আবার মহামারির ভয়কেও হার মানিয়ে পরিবার পরিজনের মুখের দিকে তাকিয়ে রাস্তায় বের হচ্ছে। এমন সময় প্রতিনিয়ত চোখে পড়ছে সালমা আক্তারের মানব সেবা। তুরাগের পাড়া মহল্লায় খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ভিন্নভাবে। লকডাউনের শুরুর দিকে তিনি নিজ হাতে রান্না করা খাবার পৌঁছে দিতেন রাস্তার অসহায় ক্ষুধার্ত মানুষদের দ্বারে দ্বারে।

পরে করোনার আতঙ্ক বাড়তে থাকার পাশাপাশি বাড়তে থাকে খাদ্যের চাহিদা। ত্রাণ ঘাটতির চিন্তা করে গরিব মানুষের পাশে দাঁড়ান ভিন্ন ভাবে। এলাকার বেশ কয়েক জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, রসুন, আলু, আটা ও শিশুদের জন্য গুঁড়ো দুধসহ প্রতিটা প্যাকেট  করে দেওয়া শুরু করেন।

প্রতিদিন নিজ হাতে  তিনি এই এলাকার দেড় থেকে দুশো পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন অসহায় মানুষের ঘরে ঘরে।উপহার সামগ্রী  পেয়ে এক বৃদ্ধা  জানান এ বিপদ কালে সালমা আপা অনেক উপকার করছে। গৃহিনী সালমা আক্তার বিএনপি নেতা হাজ্বী মোস্তফা জামানের স্ত্রী।

এ ব্যাপারে সালমা আক্তার বলেন,  বিবেকের তাড়নায় আজ আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের  দেয়া উপহার হাজারো মুখের হাসি ফুটাবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads