তুরাগে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তুরাগে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুলাই, ২০২০

তুরাগ থানার ৫২,৫২,৫৩,৫৪ ওয়ার্ডের পরিত্যক্ত খোলা জায়গা ও খালের পাড় সেতু সংলগ্ন রাস্তার দুই পাশে বিভিন্ন ফলজ ও ওষুধি গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেছন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল।

শনিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় তারা কয়েকশ ফলজ বনজ ও ওষুধি গাছ রোপন ও বিতরণ করে।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ সম্পাদক আবুল কালাম রিপন বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে। এর পরিপ্রেক্ষিতে তুরাগে আজ প্রায় ৫০০টি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন এই কর্মসূচি সারা বছরব্যাপি অব্যাহত থাকবে। এসময় বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন, তুরাগ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ,যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসিম,  তৈয়বুর রহমানসহ অন্যান্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads