জাতীয়

তুরাগে হাসপাতালে করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা, স্টাফ গ্রেপ্তার

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০২১

রাজধানীর তুরাগের জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাই করোনা রোগীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের স্টাফ নার্স রাসেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ৫০ বছর বয়সী থাই নাগরিক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ৬ জুলাই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ।চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ডিউটিরত স্টাফ নার্স রাসেল রেজা বডি ম্যাসেজের নামে ১৩ ও ১৪ জুলাই তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করেন।

তথ্য সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই থাই নাগরিক আইটিডি সিনোহাইড্রো জেভির নামের চীনা প্রতিষ্ঠানের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্পের কাজ করছে।

এ ঘটনার পর ওই কোম্পানির সিকিউরিটি ম্যানেজার রজব আলী বাদী হয়ে তুরাগ থানায় গত শুক্রবার ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন। যার মামলা নম্বর ১৫(৭)২১।

মামলার অভিযুক্ত স্টাফ নার্স রাসেল রেজাকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেলের ‌পিতার নাম আব্দুল মতলব। তার গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার বিনোদপুর।

এ ঘটনায় তুরার ওসি মেহেদী হাসান পত্রিকাকে বলেন, বাংলাদেশের খবর কে জানায় ইস্ট ওয়েস্ট মেডিকেলের এক ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads