আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আজ মঙ্গলবার। গতকাল সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলার দুইবার নির্বাচিত চেয়ারম্যান হাজি মো. লাট মিয়া।
সোমবার বেলা ১২টায় বিপুল সংখ্যক সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার শহিদুল আমিনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন প্রস্তাবকারি মরহুম জজ মিয়ার বড় ছেলে মো. রায়হান, সমর্থনকারী মো. সাইদুর রহমান, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. আতাউর রহমান , মো. মোশাররফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য বারেক মাদবর ,কোরবান আলী,যুবলীগ সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক নূর নবী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল হাসান মাসুমসহ ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী ও তেঘরিয়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের তেঘরিয়া বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী হাজি মো. লাট মিয়া বলেন, আমার ভাইয়ের মৃত্যুর পর তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ছিলাম। আমার ছোট ভাই মরহুম জজ মিয়া মানুষের সেবা করার জন্য আজো সাধারণ মানুষের অন্তরে রয়েছেন। তাকে মানুষ ভুলতে পারছে না। আমি তার রুহের শান্তি কামনায় নিজেকে জনগনের সেবায় নিয়োজিত রেখেছি।





