দক্ষিণ কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ফাইল ছবি

সারা দেশ

দক্ষিণ কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি, বাজার এলাকায় মোঃ লিয়াকত খান তানসেনের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত পৌঁনে ৩টার দিকে।

বাড়ির মালিক মোঃ. লিয়াকত খান বলেন, রাজাবাড়ি বাজারের মেইন সড়ক থেকে ১৫-২০ গজ ভিতরে তার এক তলা ভবনে মা, স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান নিয়ে বসবাস করেন তিনি। প্রতিদিনের ন্যায় সবাই রাতের খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ৩ টার সময় আমার বাড়ির বারান্দার গ্রিল বেয়ে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ছাদের উপর উঠে। ছাদের উপরে চিলে কোঠার কোন গেট না থাকায় সেখান দিয়ে ডাকাতদলটি নীচে নেমে আসে। এরপর তারা কৌশলে আমাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতদলটি তখন আমার পরিবারের সকল সদস্যকে হাত-পা বেধে ফেলেন। হাত-পা বাধার পর ডাকাতদলটি আমাদের হুমকী দিয়ে বলেন ডাকচিৎকার করলে সবাইকে জানে মেওে ফেরবো । এ ভয়ে আমরা ডাকচিৎকার করিনি, ডাকাতদলটি আমার মা, স্ত্রী, দুই কন্যার গলায় ও হাতে থাকা স্বর্নের চেইন, হাতের রুলি , কানের দুল ছিনিয়ে নেয়। এরপর আলমারিতে থাকা ১লাখ টাকা এবং কিছু দামী জিনিপত্র লুট করে নেয়। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতরা আমার ছেলে ফয়সালকে মারধর করে। ঘরে ডাকাতি চলাকালীন সময় তাদের আরো কিছু লোক বাড়ির বাহিরে পাহাড়া দেয় যাতে আশেপাশের কেউ না আসতে পারে। ডাকাতদলটি প্রায় ১ ঘন্টা আমার বাড়িতে তান্ডব চালায়।

তিনি আরো বলেন, আমাদেও আশপাশ এলাকায় প্রায় প্রতিদিনই কোন না কোন বাড়িতে চুরি ডাকাতি সংঘঠিত হচ্ছে।

ডাকাতির খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জামান, র‌্যাব-১০ ও ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জামান ডাকাতি হওয়া ঘটনাস্থল কথা স্বীকার করে বলেন, ডাকাতি হওয়া বাড়িটি আমরা পরিদর্শন করেছি । বাড়িটির কোন নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এক তলা ভবনের ছাদ থাকলেও নীচে কোন ঘরের একটি দরজাও ছিল না। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads