দিনাজপুরে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজারকে বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজারকে বিদায়ী সংবর্ধনা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০২০

গ্রামীণ ব্যাংক দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার নিখিল চন্দ্র সরকার উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ায় মঙ্গলবার তার অফিসে যোনের সহকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করে।

নিখিল চন্দ্র সরকার গ্রামীণ ব্যাংক, দিনাজপুর জোনে সুনামের সাথে ইতিপূর্বে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। দিনাজপুর থেকে জোনাল অডিট অফিসার (সহকারী মহাব্যবস্থাপক) হিসেবে খুলনা জোনাল অডিট অফিসে দায়িত্ব পান। এখান থেকে জোনাল ম্যানেজার হিসেবে পুনরায় দিনাজপুর জোনে ফিরে আসেন।

উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতিতে হিসাব রক্ষণ কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, দিনাজপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মো. আমিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. মোস্তাফিজুর রহমান, অবলোকন কর্মকর্তা মো. খায়রুল আলমসহ অন্যান্য সহকর্মীরা উপস্থিত থেকে ফুল দিয়ে নিখিল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads