দিনাজপুরে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশিত ১৭ এপ্রিল, ২০২০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: 

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শহরের ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন।

আজ শুক্রবার দুপুরে দৈনিক পত্রালাপের উদ্যোগে এবং রোলেক্স বিরিয়ানি হাউজের সহযোগিতায় ২৫০ জন ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করেন এমপি গোপাল।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকবো। অদৃশ্য এই ভাইরাস মোকাবেলায় এই মুহুর্তে সবাইকে সবার তরে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর সভার প্যানেল মেয়র ও দৈনিক পত্রালাপের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব আলী দুলাল, রোলেক্স বেকারীর প্রোপাইটর মোঃ শফিউল্লাহ শুক্লা, পত্রালাপের বার্তা সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads