দিনাজপুরে টিসিবির উদ্যোগে পেয়াজ বিক্রি শুরু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দিনাজপুরে টিসিবির উদ্যোগে পেয়াজ বিক্রি শুরু

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৯

অবশেষে দিনাজপুরে টিসিবির উদ্যোগে খোলা বাজারে ন্যায্যমূল্যে পেয়াজ বিক্রি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দিনাজপুর ইন্সটিটিউট মাঠে এই পেয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়।

দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামসুজ্জামান কনকের নেতৃত্বে টিসিবির ডিলার কানাই লাল গুপ্ত এই পেয়াজ বিক্রি করছেন। দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালের নেতৃত্বে একদল পুলিশ আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার শামসুজ্জামান কনক জানান, সরকার ঘোষিত ৪৫ টাকা দরে জনপ্রতি ১ কেজি করে পেয়াজ বিক্রি করা হচ্ছে। কোন রকমের অনিয়ম ছাড়াই আগামী কয়েকদিন পেয়াজ বিক্রি করার সম্ভবনা আছে। জেলা প্রশাসনের কাছে ৪ মেট্রিক টন পেয়াজ মজুদ রয়েছে। এর মধ্য থেকে মঙ্গলবার ১ মেট্রিক টন বিক্রি করা হয়েছে। আগামী কয়েকদিন পেয়াজ বিক্রি অব্যাহত থাকবে।

টিসিবির ডিলার কানাই লাল গুপ্ত জানান, প্রতিদিন ১ মেট্রিক টন পেয়াজ দিয়ে হাজার হাজার মানুষকে সামলানো সম্ভব না। যদি প্রতিদিন ২ মেট্রিক টন করে পেয়াজ আমাদেরকে দেয়া হতো তাহলে অনেক ভালো হতো। পেয়াজ ছাড়া কেউ বাড়ী ফিরে যেতে না পারে সেই চেষ্টা আমরা করছি।

এদিকে টিসিবির উদ্যোগে পেয়াজ বিক্রির খবরে সাধারণ মানুষ ইন্সটিটিউট প্রাঙ্গণে ভীড় করছেন। সাধারণ মানুষের কাছে ১ কেজি পেয়াজ যেন সোনার হরিণের মত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads