দিনাজপুর কাহারোলে কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুর কাহারোলে কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন বিতরণ

  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: 

দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান করেন  দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

আজ বৃহস্পতিবার সকালে কাহারোল উপজেলায়  এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় উপজেলায় মো. হুসাইন আলী ও হীরা লাল রায়কে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন এমপি গোপাল।

এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারির পরও মানুষকে খাদ্য খেয়ে বেঁচে থাকতে হবে। আর এই খাদ্য উৎপাদন করবেন কৃষকসমাজ। এই কৃষক সমাজকে বাঁচিয়ে রাখতে ও খাদ্য উৎপাদনে কৃষকসমাজকে উৎসাহিত করতে এবং কৃষি পণ্যের অভাবকে দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে।

এমপি গোপাল আরও বলেন, মহামারি একদিন যাবেই। কিন্তু উৎপাদন না হলে দেশের লাখ মানুষ খাদ্যোভাবে মানুষ মারা যাবে। এ খাদ্য অভাবকে দুর করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুপ্রেরণা।

এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মো. নুর হাসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads