সিংগাইর মানিকগঞ্জ থেকে :
দীর্ঘ দিন ধরে সিংগাইর উপজেলার দু ডজন সেতু- কালভার্ট ভেঙে চোরে ঝুঁকি পূর্ণ হলেও কালভার্ট গুলো মেরামত কিংবা সংস্কারের কোন হদিস নেই । ফলে ঐ ঝুকি পূর্ণ কালর্ভাট গুলো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও মানুষ । স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও তদারকি ত্রুটি জনিত কারণে মাত্র কয়েক বছরের মাথায় ভেঙে চোরে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে যে কোন সময় বড় ধরনের দু র্ঘটনার আশংকা করছে স্থানীয় জনগন। উপজেলা এলজিইআরডি অফিস সূত্রে জানা গেছে , উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকার নদী খাল বিলের উপর দিয়ে সহজে চলাচলের জন্য সরকার অর্ধশতাধিক সেতু- কালর্ভাট নির্মাণ করেন ।
এসব সেতু-কালর্ভাট গুলোর মধ্যে দুডজন সেতু কালভার্ট ভেঙ্গে চোরে ঝুঁকি পূর্ণ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে । আর ঐসব সেতু কিংবা কালর্ভাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন ও মানুষ চলাচল করছে। এসব সেতু- কালর্ভাট গুলোর মধ্যে উপজলার বায়রা ইউনিয়নের দেহানখিলা সড়ক সংলগ্ন সেতু, ধল্লার ডাংগি ওয়েস্ট টাউন ব্রীজ , জামির্ত্তার হাতনিব্রীজ, মধুরচর সোনা তলা , জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া কালর্ভাট, চর চারা ভাংগা পুকুরের উপর কালর্ভাট , ছোট কালিয়াকৈর নতুন বাজার কালভার্ট,, ছোট কালিয়াকৈর হাইস্কুল রাস্তা কালভার্ট, আজিমপুরসরকারি প্রাথমিক বিদ্যালয় সেতু আজিমপুর রংয়ের বাজার সেতু, , বাহাদিয়া কালভার্ট, সায়েস্তার বালিয়াডাংগি সেতু, ,,মাধবপুর তজুকোম্পানি ব্রিজ, , মোসলেমাবাদ সেতু , চান্দহর বেইলি ব্রীজ, সারারিয়া কালভার্ট সহ দুডজন সেতু কালভার্ট ভেঙ্গেচোরে বেহাল দশা অবস্থায় রয়েছে ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব সেতু কিংবা কালভার্ট গুলোর রেলিং, স্লিপারও আরসিসি ঢালাই উঠে ঝুঁকি পূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে । এছাড়া প্রতিনিয়ত এসব সেতু কালভার্ট দিয়েই চলাচল করছে ইট,বালু,সিমেন্ট ও অন্যান্য মালামাল বোঝাই ভারী যানবাহন। এসব সেতু কালভার্ট নির্মান না করলে যে কোন সময় বড় ধরনের ঘটতে পারে দূর্ঘটনা ঝরতে পারে তাজা প্রাণ।
দেহান এলাকার মিজান বলেন এই সেতুটি অনেক বছর ধরে ভাংচোরা অবস্থায় রয়েছে । জনপ্রতিনিধিদের কোন দায়িত্ব নেই।
রাম কান্তপুরের কলেজ ছাত্র মিঠু বলেন এই সেতু দিয়ে হাট কলেজে যেতে হয় কিন্ত সেতটি বেহালদশা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন দেহানখিলা প্রাইমারি স্কুলের সামনেরে সেতুটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য কতৃপক্ষ কে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন চলাচলের অনুপযোগী সেতু- কালভার্ট গুলো তাড়া তাড়ি নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।





