সারা দেশ

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে নিহত ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে, ২০২১

নরসিংদীর রায়পুরায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে দুই দিনব্যাপী চলা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরও ৩০/ ৪০ জন। এসময় পুলিশি অভিযানে দুটি ১ নলা বন্দুক এবং ৩ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক কর‍া হয়। 

গতকাল সোমবার (১৭ মে) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় দুই ইউপি সদস্য মো. ফজলু মিয়া ও শাহ আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে সোমবার সন্ধ্যায় ফাজিলা বাড়ির হবি মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়। মঙ্গলবার ভোর থেকে পূূূূণরায় সংঘর্ষ শুরু হলে বলার বাড়ির আসাবুদ্দিনের ছেলে শহিদ (৩২) এবং নূরু মিয়ার ছেলে রফিক (২৫) নামে আরো দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত সবাই ফজলু মেম্বারের দলের সমর্থক ছিল।

গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্র যায়, উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় দুই ইউপি সদস্য মো. ফজলু মিয়া ও শাহ আলমের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে উভয় দলের কয়েক শতাধিক লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় (সোমবার সন্ধ্যায়) ফজলু মেম্বারের দলের ইয়াছিন নামে এক কিশোর বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরদিন ভোর থেকে পূণরায় সংঘর্ষ শুরু হলে আরো দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তন্মধ্যে নিহত শফিকুল ইসলাম (২৫) চোখে গুলিবিদ্ধ অবস্থায় নবী নগর হাসপাতালে নেয়ার পথে মারা নিহত হন।

সংঘর্ষে গুলিবিদ্ধসহ রক্তাক্ত জখম হয়েছেন ৩০/৪০ জন। তাৎক্ষিণভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নরসিংদী সদর ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানো এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads