দুই ছেলেসহ করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

সংগৃহীত ছবি

জাতীয়

দুই ছেলেসহ করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ জানুয়ারি, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার দুই ছেলে করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ফেসবুকে পলক লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি কানাডা ও যুক্তরাষ্ট্র সফর করে দেশে আসেন জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads