দুমকিতে নেশা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাঠে নেশা প্রতিরোধে আলোচনা সভায় শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ঢাকা মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দুমকিতে নেশা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

  • দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০১৯

পটুয়াখালীর দুমকিতে সরকারী হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে নেশা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে “সেইভ জেনারেশন বাংলাদেশ ও ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির” উদ্দ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ আলম আকন উপস্থিত ছিলেন। এবং প্রবন্ধ উপস্থাপক হিসেবে ঢাকা মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার উপস্থিত ছিলেন । এছাড়াও সভায় “ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির” সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানসহ সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার তার বক্তব্যে বলেন, মাদকসেবীরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে। তারা নিজেরাই নিজেদেরকে খুন করে। এটা এক ধরনের আত্মহত্যা। এই ভয়াবহ আত্মঘাতী প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি যারা মাদকে আক্রান্ত তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে হবে। এজন্য পরিবার, বন্ধু শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads