দুরন্ত জোকোভিচ রক্ষা নাদালের

ফেদেরারের হারের দিনই উইম্বলডনে দুরন্তভাবে ফিরলেন নোভাক জোকোভিচ

ছবি : ইন্টারনেট

খেলা

দুরন্ত জোকোভিচ রক্ষা নাদালের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই, ২০১৮

ফেদেরারের হারের দিনই উইম্বলডনে দুরন্তভাবে ফিরলেন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন জাপানের কেই নিশিকোরিকে। ফল ৬-৩, ৩-৬, ৬-২ ও ৬-২ সেট। ২০১৫ সালের পর তিনি আবার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন।

সেন্টার কোর্টে সার্বিয়ান তারকা জোকোভিচের জয়ের পর পরীক্ষা শুরু হয় রাফায়েল নাদালের। স্প্যানিশ তারকা তাতে রক্ষা পেলেন। শেষ পর্যন্ত অতিকষ্টে ৭-৫, ৬-৭ (৭-৯), ৪-৬, ৬-৪ ও ৬-৪ সেটে তিনি আর্জেন্টিনার মার্টিন দেল পোত্রোকে হারান। এখন শেষ চারে মহালড়াইয়ে মুখোমুখি হবেন জোকোভিচ ও নাদাল।

বুধবার জোকোভিচের জয়ের পরই টেনিস বিশ্বে একটা প্রশ্ন ভাসছে, সাবেক বিশ্বসেরা জোকোভিচ কি উইম্বলডনেই খেলোয়াড়ি জীবনের সেরা প্রত্যাবর্তনের পথে রয়েছেন?

প্রথম সেটে জোকোভিচ জেতার পর তার জাপানি প্রতিপক্ষ চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে সমতা ফেরান। সার্বিয়ান তারকা তার পরের সেট জেতেন এবং চতুর্থ সেটে প্রতিপক্ষ প্রথমে তার সার্ভিস ভেঙে এগিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে সেট ও ম্যাচ দখল করে নেন তিনি। ম্যাচের পর জোকোভিচ বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠার অনুভূতি সব সময়ই দারুণ। এই জায়গায় উঠে আসার জন্য গত কয়েক সপ্তাহ ধরে প্রচুর পরিশ্রম করেছি। কোর্টে ফেরার পর গত কয়েক মাসে আমার টেনিস খেলার মান অনেক উন্নত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলাম এমন নয়। তবে এবার আমি চেষ্টা করব এই জয়টা আরো বেশি উপভোগ করার।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads