সারা দেশ

দুর্গাপুরে দুই অসহায়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন ও আইকন মানব কল্যাণ সেবা সংস্থা 

  • ''
  • প্রকাশিত ৩০ জানুয়ারি, ২০২৪

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরের দুই অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে আসলেন উপজেলা প্রশাসন ও আইকন মানব কল্যাণ সেবা সংস্থা। 

২৯ জানুয়ারী সোমবার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপার্জনকারী ভ্যান হারিয়ে নিঃস্ব হওয়া সানপুকুরিয়া গ্রামের এমাজ উদ্দিন ও রাজশাহী কলেজ অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়রত উপজেলার নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলাম ও রহিমা বেগমের কন্যা সারমিন খাতুনকে শিক্ষাবৃত্তি'র অর্থ তুলে দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র, আইকন মানব কল্যাণ সেবা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও আইকন ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো. তোফাজ্জল হোসেন তপু, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads