দুর্গাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৩

প্রতীকী ছবি

সারা দেশ

দুর্গাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৩

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনুল হক (১৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে । এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত আরো দুইজন শান্ত (১৮) ও দুলাল (১৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শুকনাকুড়িতে এই দুর্ঘটনা ঘটে । নিহত আইনুল উপজেলার শান্তিপুরের মৃত মকম ফকিরের ছেলে ।

স্থানীয় ও পুলিশ থেকে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে আইনুল ও তার তিন সহপাঠী জারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় । পথে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের শুকনাকুড়ি নামক স্থানে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সীমানাপ্রাচীরের সাথে ধাক্কা খায় । এতে ঘটনাস্থলেই চালক আইনুলের মৃত্যু হয় । স্থানীয়রা বাকি তিন জনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজন অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

দুর্গাপুর থানার ইন্সপেক্টর তদন্ত মীর মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্তের ছাড়াই হস্তান্তর করা হয়েছে । তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads