দুর্গাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু

নিহত সুজন মিয়া

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

দুর্গাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, ২০২০

নেত্রকোণার দুর্গাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুজন মিয়া (৩৯) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত আহত আরেকজন হিরো আলম (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার শান্তিপুরে বাজারের থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর টেংবাড়ী গ্রামের মৃত রহমত আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের এক আত্মীয়ের বিয়ের বরযাত্রী হয়ে জারিয়া যাচ্ছিলেন সুজন মিয়াসহ আরও বেশ কয়েকজন। এ সময় শান্তিপুরে আসলে সুজন মিয়ার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা হিরো আলমের গাড়িতে পিছনে ধাক্কা দেয়। ধাক্কায় দুটি গাড়িই সড়কের পাশের একটি নালায় পড়ে যায়। এতে করে ২ গাড়ির চালক সুজন মিয়া ও হিরো আলম গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে নেয়ার আগেই সুজন মিয়ার মৃত্যু হয়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ ব্যাপারে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads