টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় নেত্রকোনার দুর্গাপুরে সন্তান উপাধ্যক্ষ রেমন্ড আরেং কে সংবর্ধনা দিয়েছে দুর্গাপুরের জনসাধারণ ।
আজ রোববার বিকেলে উপজেলার ঝানজাইল বাজারে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীসহ অত্র এলাকার সাধারণ জনসাধারণ । পরে কয়েক শতাধিক মোটরসাইকেলের একটি বহর তাকে সংবর্ধনা জানিয়ে দুর্গাপুরে নিয়ে আসে ।
সংবর্ধনা শেষে পৌর শহরের ওয়াই এম সি এ চত্বরের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি । এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নেৱ দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন ফয়সাল, উপজেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেব আলী, উপজেলা যুবলীগ নেতা গোলাম ফাহমী ভূঞাঁ শিপার, পৌর আওয়ামী লীগ ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পিন্টু মীরসহ প্রমুখ।





